শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মোংলা বন্দরে বিদেশি জাহাজ থেকে পাচার করা কয়লাসহ ১২ চোরাকারবারী আটক

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ পাচার করা লাইটার ভেসেল ভর্তি ১১০০ মেট্রিকটন কয়লাসহ ১২ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। ২৭ নভেম্বর বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন বরিশাল এর একটি আভিযানিক দল বরিশালের কোতোয়ালি থানাধীন চরমোনাই আনন্দ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ১০০ মেট্রিক টন চোরাইকৃত কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল ও আটককৃত চোরাকারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Check Also

হাতিয়ায় ইকতারেন ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ।।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ হা তিয়ায় অসহায় দিনমজুর পরিবারের মাঝে ইকতারেন ফাউন্ডেশনের …

Advertisement