শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

মোংলায় কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি না করার দায়ে ৩ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ জুলাই) সকালে মোংলা কাঁচা বাজারে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান। এসময় ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সরকার নির্ধারিত দামের চেয়ে গ্যাস বেশী দামে বিক্রি করায় ২জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান জানান, কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করায় ১জনকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে গ্যাস বেশী দামে বিক্রি করায় ২জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন উপজেলা ভূমি ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারি রাহুল কুমার পাল ও মোংলা থানার একদল পুলিশ সদস্য।

Check Also

মোংলায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কয়েক শ’ দোকানের মধ্যে মাত্র ৬ দোকানে জরিমানা, অভিযান ঘিরে ক্রেতাদের মাঝে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ র মজানের প্রথমদিনে মোংলার পৌর শহরের প্রধান বাজারের কয়েকটি …