
॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
[dropcap] দি [/dropcap] নাজপুরের নবাবগঞ্জে দুইশত পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার ৩ মার্চ দুপুর ১২ টায় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চিলাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ কাদের নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চিলাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ কাদের নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চিলাপাড়া গ্রামের কফিল উদ্দিন মন্ডলের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে এই এলাকায় ভারতীয় মাদক বিক্রয় করে আসছে কাদের এবং সহজে হাতের লাগালে পাওয়ায় তাঁর কাছ থেকে ক্রয় করে এলাকার যুবকরা দিন দিন মাদকে আসক্ত হয়ে পড়ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে যুবসমাজ।