Tuesday , 10 February 2026

গোয়ালন্দের ঢাকা জেলা জজ আদালতের অতিরিক্ত জিপি এডভোকেট সফিকুল ইসলাম কে সংবর্ধনা

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

গোয়ালন্দ পৌর বিএনপি’র পক্ষ থেকে ঢাকা জেলা জজ আদালতের অতিরিক্ত জিপি এডভোকেট সফিকুল ইসলাম কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যার পর গোয়ালন্দ কুমড়াকান্দি এলাকায় পৌর বিএনপি’র সভাপতি কাশেম মন্ডলের বাড়ির আঙিনায় এ সংবর্ধনা দেয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি কাসেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সরদার, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ,পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর ইসলাম সজীব, কৃষক দল নেতা মোঃ আলী আকবর সরদার, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রকি, খবিরুজ্জামান খবির প্রমুখ।

রাতে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় যুবদলের নেতাদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক ভিপি খায়রুল আনাম বকুল, গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহাম্মদ সহ শতাধিক নেতাকর্মী।

Check Also

ভোট দিতে শহর ছেড়ে গ্রামে ফিরছেন ভোটাররা উল্লাপাড়া–সলঙ্গা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে …