Monday , 2 February 2026

রায়পুরায় প্রশাসনের বাজার মনিটরিং, ১৫ হাজার টাকা জরিমানা

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও বিক্রি অনুমোদনহীন ঔধুধের নমুনা রাখায় নয়ন ফার্মেসীর মালিককে ১০ হাজার ও রাজু ফার্মেসীর মালিককে ৫হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

আজ শুক্রবার বিকেলে উপজেলার হাসনাবাদ বাজারের কাঁচা বাজার ও ঔষুধের ফার্মেসীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও বিক্রি অনুমোদনহীন ঔধুধের নমুনা রাখায় নয়ন ফার্মেসীর মালিককে ১০ হাজার ও রাজু ফার্মেসীর মালিককে ৫হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ ও জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের এডিও সহ কর্মকর্তারা।

Check Also

মোংলায় বিশ্ব জলাভূমি দিবসে বক্তারা —- কয়লা দূষণ শিল্প দূষণ বন্ধ করে সুন্দরবন জলাভূমি রক্ষা করো এই দাবীতে মোংলায় বিশ্ব জলাভুমি দিবস পালিত

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ রা মসার কনভেনসন অনুযায়ি ১৯৯২ সালে সুন্দরবনকে আন্তর্জাতিক …