
॥ সাতক্ষীরা প্রতিনিধি ॥
[dropcap] প [/dropcap] বিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার বাদামতলা বাজার ও ভোমরা বাজারের ফলের দোকান ও বিভিন্ন হোটেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা ও নাফিউল ইসলাম।
অভিযানকালে দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় বিক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়। প্রশাসন জানায়, রমজান মাসে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।