শহরের গণপরিবহনে নতুন বিপ্লব বাজারে এলো আধুনিক ‘আয়রন ঈগল স্মার্ট রিকশা’
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি
পরিবেশবান্ধব, নিরাপদ এবং সাশ্রয়ী নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক প্রযুক্তির ‘আয়রন ঈগল স্মার্ট রিকশা’। "সঞ্চয় আপনার, দায়িত্ব আয়রন ঈগল-এর"—এই স্লোগানকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান ‘এস. ট্রেড ইন্টারন্যাশনাল’ চায়না থেকে আমদানীকৃত এই উন্নত প্রযুক্তির স্মার্ট রিকশাটি বাজারজাত করছে।
শহরের সড়কে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই স্মার্ট রিকশাটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটারে নিয়ন্ত্রিত রাখা হয়েছে। এতে রয়েছে তিন চাকার শক্তিশালী হাইড্রোলিক ডিস্ক ব্রেকিং সিস্টেম, হাইড্রোলিক ডাবল সাসপেনশন (শক অ্যাবজরভার) এবং আধুনিক ব্যাকলাইট সিস্টেম, যা চালক ও যাত্রী উভয়ের জন্যই আরামদায়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আকর্ষণীয় গ্যারান্টি আয়রন ঈগল স্মার্ট রিকশার (মডেল: সিএম ৮০০) অন্যতম প্রধান আকর্ষণ এর ৬০ ভোল্ট ও ১০৮ অ্যাম্পিয়ার-আওয়ারের বিএমএস সংযুক্ত লিথিয়াম-আয়ন ব্যাটারি। মাত্র ৫.৫ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে রিকশাটি একটানা প্রায় ১৩০ কিলোমিটার পথ চলতে সক্ষম। কোম্পানিটি এই ব্যাটারিতে ৫ বছরের নিশ্চিত চলার গ্যারান্টি দিচ্ছে, যার প্রকৃত আয়ুষ্কাল (লাইফটাইম) ১০ থেকে ১২ বছর (প্রায় ৩০০০ চার্জিং চক্র)। এছাড়া লাইফটাইম শেষে ব্যাটারিটি বাজারদরে কোম্পানির কাছেই বিক্রির বিশেষ সুবিধা পাবেন ক্রেতারা।
সাধারণ জ্বালানি চালিত যানের তুলনায় এই স্মার্ট রিকশায় বিদ্যুৎ খরচ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী। রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত কম হওয়ায় ক্রেতাদের জন্য রয়েছে দ্রুত বিনিয়োগ ফেরতের নিশ্চয়তা। প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, ক্রেতা নিজে রিকশাটি চালালে ১৮ মাসের কম সময়ে এবং ভাড়ায় পরিচালনা করলে ৩০ মাসের কম সময়ে সম্পূর্ণ বিনিয়োগের টাকা উঠে আসবে।
মোটর: ৬০ ভোল্ট ১০০০ ওয়াটের শক্তিশালী ব্রাশবিহীন (বিএলডিসি) মোটর, যা শব্দহীন ও মসৃণ গতি প্রদান করে। ধারণক্ষমতা: রিকশাটির নিজস্ব ওজন ২১০ কেজি (ব্যাটারিসহ) এবং এটি অনায়াসে ২৫০ কেজি পর্যন্ত লোড বহন করতে সক্ষম। আরামদায়ক গঠন: মজবুত ও ব্যালেন্সড বডি কাঠামোর সাথে প্রশস্ত আসন (পিছনের সিট ৮২০ মিমি) এবং আধুনিক স্টাইলিশ ডিজাইন সুরক্ষা ব্যবস্থা: ওভারলোড ও শর্ট-সার্কিট প্রোটেকশন এবং সহজলভ্য অরিজিনাল স্পেয়ার পার্টসের নিশ্চয়তা।
পরিবেশদূষণ রোধ ও টেকসই নগরজীবন গঠনে ‘আয়রন ঈগল স্মার্ট রিকশা’ একটি সময়োপযোগী সমাধান বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর কারিগরি মানদণ্ডের আলোকে পরীক্ষিত ও নিরাপদ এই যানটি ইতোমধ্যে চালক ও উদ্যোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
যোগাযোগ ও বিস্তারিত জানতে: এস. ট্রেড ইন্টারন্যাশনাল বারান্দী মোল্যাপাড়া, ঢাকা রোড, যশোর। হটলাইন: ০১৯৩১-৬২৭৮৭১ অফিস:০১৯৭১-৬২৭৮৭০, ০১৯৬৬-৯৫৯০৯১ ওয়েবসাইট: www.ironeaglebd.com ইমেইল:stijessorebd@gmail.com