শিক্ষা

সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীদের কুরআন খতম ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : • ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী)

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে অবস্থিত সুলতান নগর নুরুল হক কেরানী নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম এবং মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আলা উদ্দিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মোসলেহ উদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদরের হযরত ওমর (রা.) জামে মসজিদ কমপ্লেক্সের খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ক্বারী আবদুল মন্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ৪নং চর ওয়াপদা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকবর হোসেন (ডুবাই), চর জব্বার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. অলি উদ্দিন হাওলাদার, চর ওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট একেএম আবদুল্লাহ, চর ওয়াপদা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. সুমন, নন-এমপিও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাও. মো. আব্দুল্লাহ, ফাতেমাতুস জোহারা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নুরুল্লাহ, চর ওয়াপদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু ইউসুফ, চর জব্বার ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন আলোসহ অনেকে।

অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। কুরআন খতম সম্পন্নকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। আলোচনা সভায় বক্তারা মাদ্রাসাটির শিক্ষার মান ও ভালো ফলাফলের ভূয়সী প্রশংসা করেন।

পূর্ণ সংস্করণে পড়ুন