সারাদেশ
লাকসাম জগন্নাথ বাড়ীতে রাস পূর্নিমা অনুষ্ঠিত
দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে সোমবার (২৩ নভেম্বর) রাতে লাকসাম পৌরশহরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ মন্দিরে প্রতি বছরের ন্যায় জাকজমক পূর্ন ভাবে রাস পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে।
মন্দির সূত্র জানা যায়, কার্তিক পূর্নিমার রাতে শ্রীকৃষ্ণ রাধা ও গোপীদের সঙ্গে যে রাসলীলা করেছিলেন, সেই স্মরনেই মূলত রাস পূর্নিমা পালন করা হয়। এটি বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব এবং ভক্তের আত্মার সঙ্গে ভগবানের মিলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
রাস পূর্নিমা উপলক্ষে দিবাগত রাতে মন্দিরের পুরোহিত পূজা অর্চনা করেন এবং ঢাক ঢোল বাজতে দেখা যায়। রাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- লাকসাম জগন্নাথ বাড়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি পার্থ রায় চৌধুরী, অমূল বনিক, নিটোল সাহা, সাধারণ সম্পাদক অরবিন্দ সাহা বিন্দু, লাকসাম পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ^তম সাহা বিশু, অসীম সাহা, ম্যানেজার বিজন সাহা প্রমুখ।