
॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
[dropcap] সি [/dropcap] রাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, উলামায়ে কেরাম ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। পরে সকলের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
সোমবার (৯ মার্চ) এনায়েতপুর ইসলামিয়া ফাযিল সিনিয়র মাদরাসার তৃতীয় তলার হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিসের এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা যাকারিয়া হুসাইন সিরাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া হোসাইন গেফারী।
ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রউফ সরকার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, থানা বিএনপির যুগ্নআহবায়ক লিয়াকত হোসেন লাবু, আলহাজ্ব মুফতি আলমগীর, উত্তরা তুরাগ থানার এনসিপির সিনিয়র যুগ্মআহবায়ক আলমগীর হোসেন, সিরাজগঞ্জের এনসিপি নেতা মাছুম শেখ, আলমাস ও শাহীন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। পরে সকলের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন