Thursday , 12 February 2026

মোংলায় তক্ষক সহ এক পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় বিরল প্রজাতির তক্ষক সহ ১ পাচারকারীকে আটক করেছ কোস্ট গার্ড পশ্চিম জোন। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাস ষ্ট্যান্ড এলাকা হতে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Check Also

রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন …