মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬

হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

গোপন সংবাদের ভিত্তিতে মোংলার নালা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

 

উক্ত অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে আনুমানিক ৪৭ কেজি হরিণের মাংসসহ ২ জন হরিণ শিকারী কে আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. আসাদুল ইসলাম (৪৭) এবং মো. সরদার শিহাব উদ্দিন (১৯)। তারা দুজনেই মোংলা উপজেলার বাসিন্দা। ৪ নভেম্বর সোমবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর সোমবার আনুমানিক দুপুর ১১টা ৪৫ মিনিটে বিসিজি বেইস মোংলা এর একটি অপারেশন দল বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা নালা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে আনুমানিক ৪৭ কেজি হরিণের মাংসসহ ২ জন হরিণ শিকারী কে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত দুই শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাংমারি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Check Also

শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন ” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

॥ নূরুন্নবী ইমন , শ্যামনগর (সাতক্ষীরা)  প্রতিনিধি ॥ উ পকূলীয় জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর …

Advertisement