
॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥
[dropcap] সা [/dropcap] তক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভার শেষে আগামী তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

মালিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ, মালিক–শ্রমিক ঐক্য জোরদার, পণ্য পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জরিমানা ও কাগজপত্র সংক্রান্ত ঝামেলা কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গ্যারেজ সংকট সমাধান, সদস্যদের কল্যাণ তহবিল বৃদ্ধি, ডিজিটাল সদস্য সেবা চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি তাহমিদ শাহেদ চয়ন, কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমেদ রঞ্জু, সহ-সভাপতি মো. আকবর আলী, মো. জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল¬াহ শাহীন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তৌহিদুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রজত হাজরা, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জয়নাল আবেদীন কিরণ, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বন্দর বিষয়ক সম্পাদক মো. কুতুব উদ্দিন, সড়ক সম্পাদক শেখ মহিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী)।
কমিটির উপদেষ্টারা হলেন- মো. রফিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, আলহাজ্ব আব্দুল খালেক, মোঃ মোকছোদুর রহমান।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী) এর সভাপতিত্বে সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির আলহাজ্ব আব্দুল খালেক, জেলা মালিক সমিতির সমন্বয়ক তাহমিদ শাহেদ চয়ন, রফিকুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, শেখ মাসুম বিল¬াহ শাহীন, শেখ সাঈদ আহমেদ রনজু, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, শেখ আসাদ আহমেদ অঞ্জু প্রমুখ।
সভায় সমিতির নেতৃবৃন্দ দেশের পরিবহন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, জাতীয় অর্থনীতির রক্তধারা হিসেবে ট্রাক পরিবহন খাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। পণ্য পরিবহনের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য সচল থাকে এবং অর্থনৈতিক চাকা গতিশীল থাকে। তাই সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, শ্রমিক–মালিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পরিবহন ব্যবসাকে আধুনিক ও টেকসই করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিয়োগ, নিয়মিত গাড়ির ফিটনেস পরীক্ষা, লাইসেন্স নবায়ন এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেন।
পাশাপাশি সড়কে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, হয়রানি, অতিরিক্ত কাগজপত্র চাওয়া এবং প্রশাসনিক জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এসব সমস্যা দ্রুত সমাধানে সমিতি শক্ত ভূমিকা রাখবে বলেও আশ্বাস দেওয়া হয়।
সভায় পরিবহন মালিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ, মালিক–শ্রমিক ঐক্য জোরদার, পণ্য পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জরিমানা ও কাগজপত্র সংক্রান্ত ঝামেলা কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গ্যারেজ সংকট সমাধান, সদস্যদের কল্যাণ তহবিল বৃদ্ধি, ডিজিটাল সদস্য সেবা চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সংগঠনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা, পরিবহন খাতের সার্বিক উন্নয়ন এবং সদস্যদের অধিকার-সুবিধা সুরক্ষার লক্ষ্যে এ গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। কমিটির প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ট্রাক মালিক সমিতির রফিকুল ইসলাম। সাধারণ সভায় সংগঠনের সদস্য মোঃ আবু হাসান, মো. নুরুজ্জামান জামু, মো. আবুল হোসেন, শেখ শাহজাহান আলী, মোঃ দেলোয়ার হোসেন সুমনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে গৃহীত গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।