মার্কিন মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে ভারত-পাকিস্তান
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ১১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে ভারত-পাকিস্তান
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম শনিবার বলেছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরোতিতে সম্মত হয়েছে, সোশ্যাল মিডিয়া প্লাটফরম টূথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে,
তিনি আরো বলেন, বিবেচনা বোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারে জন্য উভয় দেশকে অভিনন্দন, এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ,
এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ও বলেছেন, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে যুদ্ধ বিরোধী এবং নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে,
এক্সো দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন আমরা প্রধানমন্ত্রী মোদী ও শরীফের প্রজ্ঞা বিচক্ষণতা ও নেতৃত্বকে সাধুবাদ জানাই যারা শান্তির পথ বেছে নিয়েছেন,
তিনি আরো বলেন, গত ৪৮ ঘণ্টা তিনি ও জে ডি ডান্স শীর্ষ স্থানীয় ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে সময় কাটিয়েছেন যাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেহবাস শরীফও ছিলেন,
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও জানিয়েছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তিনি বলেন পাকিস্তান সব সময় তার সর্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার সঙ্গে আপোষ না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে,
অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্তি
বলেছেন, ভারত ও পাকিস্তান উভয়েই স্তল আকাশ ও সমুদ্র সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ করবে, যা কার্যকর হবে ভারতীয় সময় অনুযায়ী শনিবার বিকেল ৫,টা থেকে,
তিনি আরো বলেন, ভারতীয় সময় ৩,টা ৩৫ মিনিটে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (জিডি এম ও) তার ভারতীয় সমকক্ষেকে ফোন করেন এবং সমুদ্রে সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়,
এ ছাড়া দুই দিকেই এই সিদ্ধান্তে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে, দুই ডিজিএম ও আবার আগামী সোমবার দুপুর ১২ টার সময় কথা বলবেন বলেও জানান মিশ্তি,
আপনার মতামত লিখুন :