ময়মনসিংহে ইয়াবাসহ গ্রেফতার - ১
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
এস.এম.জামাল উদ্দিন শামীম
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ২৩ জুলাই রাতে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানাধীন কুমরাশাসন এলাকায় কিশোরগঞ্জ টু ময়মনসিংহ মহাসড়কের উপর যাত্রীবাহী বাস তল্লাশী করে গৌরীপুর উপজেলার টাংগাটিপাড়া গ্রামের আঃ কুদ্দুসের ছেলে মোঃ সজীব আহম্মেদকে কিশোরগঞ্জ টু ময়মনসিংহ মহাসড়কের উপর যাত্রীবাহী বাস তল্লাশী করে ২২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
আপনার মতামত লিখুন :