দুমকি উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বেত জাল জব্দে


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাকির হোসেন হাওলাদার, 
দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:



পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,  মৎস্য সম্পদ রক্ষায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প(মৎস্য অধিদপ্তরের অংশ)এর আওতায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নদী,খাল,ও বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়।সোমবার মুরাদিয়াতে অভিযান চালিয়ে উত্তর মুরাদিয়া থেকে শুরু করে বিভিন্ন যায়গায় থেকে চাইনিজ দুয়ারী ও খাল থেকে বেত জাল জব্দ করা হয়।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক-এর উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো পুরে  যায়গাতেই ধংশ করা হয়। এ সময়  ইএনও' র কাছে জানতে চাইলে সে বলেন দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে নিয়মিত অভিযান চলবে, অভিযানে মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা- জানান, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ