ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিরঞ্জন মিত্র (নিরু) 
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ



ফরিদপুরে শওকত মোল্যা (২০) নামে এক অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 
পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলার অপর আরেক আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।  

(৩১ জুলাই) বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায়ের আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান খোকন।

দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিরা হলেন-মোঃ মেহেদী আবু কাওসার (২৫), মোঃ জনি মোল্লা (৩০), রাসেল শেখ (২৫), রাজেস রবি দাস (২৯) ও 
মোঃ রবিন মোল্লা ওরফে ভিকি (২৫)। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি রাসেল শেখ (২৬) পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিতি আসামিদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই জেলা শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া। 

এ মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাদশা শেখ (২৬) রাজবাড়ী জেলা সদরের মজলিসপুর এলাকার মুরাদ শেখের ছেলে। তিনি ছিনতাই হওয়া ইজিবাইকটি ক্রয় করেছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ফরিদপুর শহরে বের হন সালথা উপজেলার দেয়ালীকান্দা গ্রামের ও শহরের পশ্চিম খাবাসপুরের ভাড়াটিয়া শওকত মোল্যা। ওইদিন রাতে তিনি বাড়ীতে না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। পরেরদিন সকালে শহরের গোয়ালচামট মোল্লাবাড়ী সড়কের শেষপ্রান্তে একটি ধানক্ষেতে শওকতের মরদেহ শনাক্ত করেন তার স্বজনরা। এ ঘটনার পরেরদিন অজ্ঞাতনামাদের আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন নিহতের বাবা আয়নাল মোল্যা।

মামলা দায়েরের তিনদিনের মাথায় রহস্য উদঘাটন করে পুলিশ। এরপর পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে এবং ২০২০ সালের ২৬ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান খোকন জানান, আসামিরা ইজিবাইকটি ভাড়া করে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এক পর্যায়ে কৌশলে ঘটনাস্থলে নিয়ে গলায় বেল্ট পেঁচিয়ে চালককে শ্বাসরোধ করে হত্যা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ