কসবা থানা পুলিশ কর্তৃক ২০৫ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মো:শাহরিয়া
কুমিল্লা জেলা প্রতিনিধি
আজ ৩১/০৭/২০২৫ খ্রি. বিকাল ১৬.৩০ ঘটিকায় ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অত্র থানাধীন কায়েমপুর ইউপিস্থ কালতা দিঘীরপাড় ধৃত আসামীর বসত বাড়ি হতে ২০৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়ার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত। তাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম:
১। গিয়াস উদ্দিন (৩০)
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :