রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত ইশরাত মমতারিন মুন
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মাহবুবুজ্জামান সেতু,
স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ইশরাত মমতারিন মুন। তাঁর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে মান্দা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে দলীয় নেতাকর্মীরা।
ইশরাত মমতারিন মুন একজন রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতীনের কন্যা।
নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় মুন বলেন, *“এই বিজয় শুধু আমার একার নয়, এটি আমার সহপাঠীদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। নেতৃত্ব মানে দায়িত্ব, আর আমি সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো।”*
এদিকে মান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, *“ইশরাত মমতারিন মুনের বিজয়ে আমরা গর্বিত। ছাত্ররাজনীতিতে তাঁর এই অর্জন ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। তাঁর মেধা, নেতৃত্বগুণ ও আদর্শিক অবস্থান আমাদের দলের ভাবমূর্তিকেও সমৃদ্ধ করবে।”*
ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলেও মুনের এই সাফল্য প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, শিক্ষাঙ্গনের নেতৃত্বে একজন সচেতন, দায়িত্বশীল ও মেধাবী নারী শিক্ষার্থীর এগিয়ে আসা বর্তমান সময়ের জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে।
আপনার মতামত লিখুন :