গুলশানে চাঁদাবাজির টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাহমুদ ইয়াসিন,
স্টাফ রিপোর্টারঃ



গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদাবাজির টাকায় কেনা একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১ আগস্ট ২০২৫) সকালে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে ডিবির একটি চৌকস দল অপুকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত জানে আলম অপু চাঁদাবাজির টাকা দিয়ে মোটরসাইকেলটি কেনার কথা স্বীকার করেছে। অপুসহ এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় নগদ অর্থ উদ্ধারের চেষ্টা এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ