রাজশাহীতে বিভিন্ন অভিযানে কয়েক জন আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ নাসির উদ্দিন 
রাজশাহী জেলা প্রতিনিধিঃ



রাজশাহীতে বিশেষ অভিযানে দুজনহ মোট ৩৪ জন গ্রেপ্তার, রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) চাঁদাবাজ, অবৈধ দখরদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৩২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ২৪ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হলো মো: হাসান আলী (৩৭) ও মো: রিমন (২৭)। হাসান রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা তালাইমারী এলাকার মো: গোলাম কিবরিয়ার ছেলে এবং রিমন বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকার আলতাবের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ