পটিয়ায় শাহ্ আমিরুজ্জমান( র:) মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সেলিম চৌধুরী 
নিজস্ব সংবাদদাতা,চট্টগ্রামঃ 



পটিয়ায় শাহ্ আমিরুজ্জমান (র:) মেধা বৃত্তি পরীক্ষার ২০২৪ ইং  পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৯ আগষ্ট শনিবার হল টুডে কনভেনশন সেন্টারে সম্পন্ন হয়েছে।

 এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফজলুল করিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলমের  সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসার  এ.বি.এএম  আবু নোমান, উদ্বোধক ছিলেন শাহজাদা ছৈয়দ মোরশেদুজ্জমান আমিরী, প্রধান বক্তা ছিলেন ফেডারেল ইনসুরেন্সের কোম্পানি লিমিটেড অতিরিক্ত ব্যবস্পথাপনা পরিচালক মাহবুল আলম, সংবর্ধিত অতিথি লেখক রশিদ এনাম, বিশেষ অতিথি অধ্যাপক ভগীরথ দাশ, ব্যবস্থাপক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (পিলসি)  বাঁশখালী শাখার মোহাম্মদ বেলাল হোসেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব আনোয়ার হোসেন, সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক নুর হোসেন, সাংবাদিক রবিউল আলম ছোটন, কাজী সোহেল, নুরুল আলম সওদাগর, এস এম মহিউদ্দিন আমিরী, এসএম আরিফুজ্জামান আমিরী, শিক্ষক তফন চৌধুরী, শাহরিয়ার মোহাম্মদ ওমায়ের, শিক্ষক ছোটন নাথ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফারুক আহমদ রাজু, আরিফ মির্জা, সায়েম প্রমুখ। 

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫০জনকে বৃত্তি প্রদান করা হয়, এছাড়াও  ১০জন  শিক্ষার্থী টেলেন্টপুল হওয়ায় তাদের স্বর্ণপদক পুরস্কার প্রদান করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ