ভাইদের প্রাণনাশের হুমকি: আনোয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:



ময়মনসিংহ শহরের এক ফ্ল্যাটে বসবাসকারী আনোয়ার নামের এক ব্যক্তি ও তার ভাগিনা শাওনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আনোয়ার পতিতাপল্লী থেকে এক নারীকে নিয়ে এসে ‘বিয়ের নাটক’ সাজিয়ে একসাথে রাত যাপন করেন এবং তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন। অথচ তার আগেই এক স্ত্রী রয়েছেন।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন, আনোয়ার একজন মাদকসেবী এবং তার ভাগিনা শাওন স্থানীয় আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত। তারা দুই বছর আগে ওই পরিবারের দুই ভাইকে হত্যার পরিকল্পনা করেছিল, তবে সৌভাগ্যক্রমে তারা বেঁচে যান। সেই ঘটনায় আজও তারা আইনের সুবিচার পাননি বলে দাবি করেছেন।

সম্প্রতি আবারও আনোয়ার ও শাওনের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তারা জানান, বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন।

তাদের আহ্বান, “আমরা দুই ভাই চরমভাবে আতঙ্কে দিন পার করছি। আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ