স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিরঞ্জন মিত্র (নিরু) 
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ



ফরিদপুরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মন্ডল নামে এক যুবকের  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

(১১ আগস্ট) সোমবার দুপুর দেড় টার দিকে ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। 
পরে আসামিকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্র পক্ষের কৌশলী এ্যাডভোকেট গোলাম রববানী ভুইয়া রতন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলের সাথে কৈজুরী ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের আঃ রহিম খাঁর মেয়ে মালিনার বিয়ে হয়। ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি যৌতুকের জন্য রয়েল মন্ডল তার স্ত্রীকে মালিনাকে মারধর করেন। খবর পেয়ে মালিনার বাবা আঃ রহিম তাকে আনতে পরানপুর গ্রামে যান। রাত ৮ টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হতে গেলে আসামিরা মালিনাকে জোর করে ধরে বাড়ির পাশের গম ক্ষেতে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় ডাক চিৎকারে আশপাশের লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নেওয়ার পথে মারা যায় মালিনা। এ ঘটনায় নিহতের বাবা আ. রহিম খাঁ কোতোয়ালি থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। দীর্ঘ ১৪ বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত রায় দিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ