এসএসসি / দাখিল ও সমমান পরীক্ষায় জিপি এ - ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর জেলা ইসলামী ছাত্রশিবির পশ্চিম শাখার আয়োজনে এসএসসি/ দাখিল ও সমমান পরীক্ষায় জিপি এ - ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট (সোমবার) ৯ টায় লাউজানী কমপ্লেক্স এ এসএসসি / দাখিল ও সমমান পরীক্ষায় জিপি এ - ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা পশ্চিম ইসলামি ছাত্র শিবির সভাপতি মো : ইসমাইল হোসের এর সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন ঢাকা মেডিকেল কলেজে ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান মেহমান তার বক্তব্য বলেন, সকল শিক্ষার্থীরা তোমারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করো সেই কামনা করি। পরিশেষে তিনি সকল জিপি এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
যশোর জেলা পশ্চিম এর সেক্রেটারি খালিদ ইবনে খলিল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক জেলা সভাপতি অধ্যাপক আহসানুল কবির, জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফেজ মেহেদী হাসান। এ ছাড়া পশ্চিম শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও অন্যান্য শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :