সেনাবাহিনীর অভিযানে ইয়াবার ডিলার সাজ্জাদ ১ হাজার ইয়াবাসহ গ্রেফতার
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
এম আজাদ:-
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে ১ হাজার পিচ ইয়াবসহ সাজ্জাদ হোসেন হিরু (৪৫) আটক করা হয়েছে।
রবিবার(১০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা হতে তাকে আটক করা হয়।সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সেনাবাহিনীর দায়িত্বরত ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা, ১ টি মোটরসাইকেল ও ১টি মোবাইলসহ একজন ইয়াবা ডিলারকে গ্রেফতার করা হয়। সে পটিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড উত্তর গোবিন্দারখীল গুয়াদন্ডী এলাকার মৃত খলিল রহমান ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন (হিরু) বলে জানা যায়।
বোয়ালখালী সেনাক্যাম্প থেকে জানানো হয়, এই ইয়াবা ডিলার দীর্ঘদিন ধরে বোয়ালখালী ও পটিয়া উপজেলার বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীকে বিপুল পরিমানে ইয়াবা সরবরাহ করে আসছিল
এর ফলে এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল। সেনাক্যাম্প থেকে আরও জানানো হয়, এই মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রাপ্ত তথ্য মাদকবিরোধী অভিযানকে আরও ত্বরান্বিত করবে। জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হবে। এছাড়াও পটিয়ার গুচ্ছ গ্রাম, কেলিশহর, হাইদগাও, বাইপাস সড়কে, অলির হাট, জঙ্গলখাইন, ধলঘাট, ভাইয়ারদিঘী পাড় সহ পটিয়া পৌর সদর পোস্ট অফিস মোড়, সহ তিন শতাধিক স্পটে মাদকের রমরমা বানিজ্য চলছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা যোগসাজশ রয়েছে মর্মে অভিযোগ উঠে সচেতন মহলের।
আপনার মতামত লিখুন :