বাঁশবাড়ী কলোনির কুখ্যাত মাদক ব্যবসায়ী নাঈম ও স্ত্রীর দৌরাত্ম্য: পুলিশের অভিযানে নাটকীয় মোড়


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ 
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহঃ



ময়মনসিংহ শহরের বাঁশবাড়ী কলোনির কুখ্যাত মাদক ব্যবসায়ী নাঈম ও তার স্ত্রীর বিরুদ্ধে আবারো উঠেছে ভয়াবহ অভিযোগ। ওয়ারেন্টভুক্ত এই পলাতক আসামিকে ধরতে গেলে পুলিশকে পড়তে হয় অস্বাভাবিক পরিস্থিতির মুখে। অভিযানের পর নাঈম ও তার স্ত্রী পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন—তাদের দাবি, পুলিশ তাদের বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা নগদ অর্থ এবং স্বর্ণালংকার নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন নাঈম। তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট থাকলেও, স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরেই রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ অভিযানে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে, তিনি ও তার স্ত্রী পাল্টা অভিযোগ এনে জানান, পুলিশই নাকি অভিযান চালিয়ে তাদের বাসা থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

ঘটনার পর এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, এটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে মূল অপরাধ থেকে দৃষ্টি সরানোর কৌশল। আবার কেউ কেউ বলছেন, এ ঘটনায় পুলিশের অভিযানের স্বচ্ছতা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। নাঈমের মতো চিহ্নিত অপরাধী কিভাবে এতদিন ধরে নির্ভয়ে এলাকায় অবস্থান করছে, তাতেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, "কিছু অপরাধী স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিব্রত করার চেষ্টা করে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।"

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানে পুলিশ সম্প্রতি বেশ সক্রিয় হলেও কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্ম্য এখনো থামেনি—যা প্রশাসনের জন্য উদ্বেগের বিষয়


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ