চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও A+ সংবর্ধনা অনুষ্ঠিত
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মোবারক হোসাইন
কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চকরিয়া উপজেলার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ ও কৃতি শিক্ষার্থীদেরকে নিয়ে আজ ১৬ আগস্ট ২৫ ইংরেজি সকাল ১০ টায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চকরিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিবিরের সাবেক সভাপতি ও চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
এসময় তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ক্যারিয়ার গঠনের জন্য স্বপ্নকে বড় করতে হবে , সময় অপচয় করা যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে, মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে। তিনি আরো বলেন, নৈতিকতা ও জ্ঞান বিজ্ঞানের আলোকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নৈতিক ও আদর্শিক ব্যতীত সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা সম্ভব নয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা শিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা, জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, বরইতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালেকুজ্জামান।
সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, জেলা শিবিরের সাবেক সভাপতি মূসা ইবনে হোসাইন বিপ্লব, সাবেক জেলা সেক্রেটারি আসহাব উদ্দিন আসাদ, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন।
সংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ আহসান হাবিব হাসানের গর্বিত পিতা হেলাল উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাহিম মুনতাসীর।
আপনার মতামত লিখুন :