রাণীনগরে রেডক্রসের বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
আবু সাইদ
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক সংস্থা রেডক্রস-রেডক্রিসেন্ট এর আয়োজনে নওগাঁ জেলা শাখার উদ্দ্যোগে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বেসিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।
রোববার ও সোমবার দুইদিন ব্যাপী চলে এ প্রশিক্ষণ। দুদিন ব্যাপী চলা এ প্রশিক্ষণে অংশ নেয় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের যুব শিক্ষার্থীরা।
দুদিন ব্যাপী চলা এ প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নওগাঁ শাখার ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ ফয়সাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাফিউল আজম,
স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আতিকুল রহমান। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জরুরী অবস্থায় প্রাথমিক চিকিৎসা প্রদান, আহতদের পরিচর্যা,রক্তপাত নিয়ন্ত্রণ,সিপিআর এর প্রাথমিক ধারণা,জ্ঞান হারানো রোগীর ব্যবস্থাপনা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়।
এছাড়াও মানবিক সেবার গুরুত্ব এবং কমিউনিটি পর্যায়ে RCY সদস্যদের তাৎক্ষণিক সাড়া প্রদানের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার মাধ্যমে সনদপত্র তুলে দেন রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সোবাহান মৃধা।
এ সময় প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে উল্লাস দেখা যায়। আয়োজকরা জানান, এখনো পর্যন্ত জেলার ১৬টি বিদ্যালয়ে দুইদিন করে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রশিক্ষণে অংশ নেয়া ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মালেক জানায়, আমরা দুইদিনের এ প্রশিক্ষণে কীভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দিতে হয় সেগুলো শিখতে পেরেছি। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয়।
আপনার মতামত লিখুন :