২৬০ পিস ইয়াবাসহ কুলাউড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
সৈয়দ শিহাব উদ্দিন মিজান
স্টাফ রিপোর্টোর সিলেট বিভাগ
মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে কুলাউড়া থানা এলাকা থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হলেন—নজরুল ইসলাম (২৫), কুলাউড়া উপ জেলার মানগাঁও গ্রামের বাসিন্দা এবং মারুফ হাসান (২৩), রাজনগর উপজেলার হরিপাশা গ্রামের বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশী করে দুটি বায়ুনিরোধক পলিব্যাগ থেকে মোট ২৬০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, “আটককৃত দুইজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলার তথ্য রয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :