কাহারোলে যুব বিভাগের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সুকুমার রায় 
(দিনাজপুর) কাহারোল



দিনাজপুরের কাহারোলে যুব বিভাগের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট ২০২৫ শুক্রবার কাহারোল উপজেলার রামচন্দ্র পুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলার ৩ নং মুকুন্দ পুর ইউনিয়নের যুব বিভাগের আয়োজনে কাহারোল উপজেলা কে মাদক ও নেশা মুক্ত করার লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে। 

খেলার উদ্বোধন করেন দিনাজপুর -০১ (কাহারোল -বীর গন্জ)আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনীত  এম পি প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা  জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বুলবুল, ৩ নং মুকুন্দ পুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ মুহিত প্রমূখ। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ