সেনাবাহিনীর অভিযানে মাধবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে হবিগঞ্জ মাধবপুর জগদীশপুর তেমুহনী থেকে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে সেনাবাহিনী।
স্থানীয় ও গোয়েন্দা সূত্রের প্রাপ্ত তথ্যানুসারে জগদীশপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয় হবিগঞ্জ সেনা ক্যাম্পের পক্ষ থেকে।
যেখানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযান চলাকালীন নিম্নলিখিত বস্তুসমূহ জব্দ করেন সেনাবাহিনী
ক. ২০ কেজি গাঁজা।
খ. ২টি মোবাইল ফোন।
আটককৃত ব্যক্তির বিবরণ:
ক. নাম: মোঃ শফিক ইসলাম।
খ. পিতার নাম: মর্তুজ আলী।
গ. গ্রাম: দেবপুর।
ঘ. থানা: মাধবপুর।
ঙ. জেলা: হবিগঞ্জ।
সেনাবাহিনীর সুত্রে মত জানা যায় যে,
আটককৃত ব্যক্তিকে ও জব্দকৃত সকল মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবং সেই সাথে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :