চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ
___________________________________




ভোলাহাটে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর  মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসের সামনে চার ইউনিয়নের মোট ৫৫০ জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। খরিপ-২ মৌসুমে ২০২৫/২৬ অর্থ বছরে মাসকালাই এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার  মনিরুজ্জামান। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। এসময় তিনি কৃষির উপর বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। 

উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কর্মকর্তা আখতারুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমডিএ'র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা তথ্য কর্মকর্তা সহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং কৃষকবৃন্দ।


মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ