ভারতের প্রো-কাবাডি লীগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাহান!


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ভারতের প্রো-কাবাডি লীগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাহান!
___________________________________



মৌলভীবাজারের কৃতি সন্তান এবং বাংলাদেশ নৌবাহিনীর রেইডার শাহ মোহাম্মদ সাহান ইতিহাস গড়লেন। ভারতের জনপ্রিয় ক্রীড়া আসর প্রো-কাবাডি লীগে খেলার সুযোগ পেয়েছেন তিনি। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাহান—এটা শুধু তার ব্যক্তিগত নয়, গোটা দেশের জন্য এক গৌরবময় মুহূর্ত।

প্রো-কাবাডি লিগের চলতি আসরের নিলামে বাংলাদেশের ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। কিন্তু তাঁদের মধ্যে একমাত্র বিক্রি হন সাহান। হরিয়ানা স্টিলার্স দলে ১৩ লাখ ভারতীয় রুপীতে তাকে দলে ভেড়ায়। এতে তিনি প্রমাণ করেছেন যে, বাংলাদেশের মাটিতে কাবাডির প্রতিভা এখনও জীবন্ত।

 সাহান বললেন:

"প্রো-কাবাডি লীগে সুযোগ পাওয়া আমার জীবনের এক নতুন অধ্যায়। যদিও ভিসা জটিলতায় কিছুটা বিলম্ব হয়েছে, ইনশাআল্লাহ আগামী ১২ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে ভারতের উদ্দেশ্যে রওনা দিব। দেশবাসীর কাছে দোয়া চাই।"

কাবাডি সংগঠকের অভিমত:

মৌলভীবাজারের কাবাডি সংগঠক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাবেক সদস্য দেলোয়ার হোসেন বলেন—
"একের পর এক আন্তর্জাতিক সিরিজ খেলেও কাবাডি ফেডারেশন সফলতা দেখাতে পারেনি। ঘরোয়া কাবাডির উন্নয়নে মনোযোগ না দিয়ে বিদেশ সফরে ব্যয় বৃদ্ধি করা হয়েছে। তারই প্রমাণ, প্রো-কাবাডির নিলামে মাত্র একজন বিক্রি হয়েছে। তবে সাহান আমাদের গর্ব। সে যেভাবে সবার মাঝে নিজেকে আলাদা করে তুলেছে, তাকে আন্তরিক অভিনন্দন জানাই।"

সাহানের অর্জন কেবল মৌলভীবাজার নয়, গোটা দেশের গর্ব।

প্রো-কাবাডির মতো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়িয়ে সাহান প্রমাণ করে দিলেন, সঠিক সুযোগ পেলে আমাদের খেলোয়াড়রাও বিশ্বমঞ্চে জয়ী হতে পারে। তার এই অগ্রযাত্রা অনুপ্রেরণা দেবে নতুন প্রজন্ম।


সৈয়দ শিহাব উদ্দিন মিজান 
সিলেট বিভাগীয় প্রধান 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ