মুক্তাগাছায় পুলিশের ব্যর্থতা: আসামিরা বেপরোয়া, ওয়ারেন্ট ভুক্ত আসামিরা প্রকাশ্যে


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মুক্তাগাছায় পুলিশের ব্যর্থতা: আসামিরা বেপরোয়া, ওয়ারেন্ট ভুক্ত আসামিরা প্রকাশ্যে 
____________________________________




ময়মনসিংহের মুক্তাগাছা থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। একদিকে আলোচিত মামলা নং–১৪-এর ৫৪ নম্বর আসামি সাইফুল ইসলাম (পিতা: হাসু মুন্সি, বাড়ি: পাইকিয়া সিমলা, পৌরসভা ৬নং ওয়ার্ড), যিনি আওয়ামী লীগের সাবেক কমিশনার, দিব্যি বুক ফুলিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছেন এবং দলীয় লোকজন নিয়ে দিন-রাত গোপন বৈঠক করছেন। অন্যদিকে ধর্ষণ মামলার আসামি মোঃ রেজাউল করিম সুজন (পিতা: মোঃ আব্দুল হামিদ ফকির, সাং–তারাটি চরপাড়া, মুক্তাগাছা) এর বিরুদ্ধে আদালতের লেভী ওয়ারেন্ট কার্যকর করতে গিয়েও পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, আদালতের নির্দেশে এএসআই মোঃ আমির হামজা আসামি রেজাউল করিম সুজনের বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাননি। স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারের কাছে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তার নামে কোনো অস্থাবর সম্পত্তিও নেই। ফলে সম্পত্তি ক্রোক করাও সম্ভব হয়নি।

অন্যদিকে সাইফুল ইসলাম শুধু একটি মামলার আসামি নন; তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে। অথচ মুক্তাগাছা থানার ওসি সাহেব বারবার অভিযোগ জানানো সত্ত্বেও তাকে গ্রেফতার করার কোনো উদ্যোগ নেননি। মামলার এডভোকেট  প্রকাশ্যে অভিযোগ করে বলেছেন—“ওসি সাহেবকে বহুবার ফোন করা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপই নেননি।”

এমন গাফিলতি এবং অবহেলা মুক্তাগাছা থানার ওসি সাহেবের কর্মব্যর্থতার নগ্ন প্রমাণ। একদিকে ধর্ষণ মামলার আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে একাধিক মামলার আসামি শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—কিন্তু পুলিশ নিশ্চুপ।

 স্থানীয়দের অভিযোগ, বিএনপির নাম টেনে ধোঁয়াশা তৈরি করলেও টাকার বিনিময়ে আওয়ামী লীগের অনেক মামলার আসামিকে রেহাই দিচ্ছেন ওসি। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আর সাধারণ মানুষ আতঙ্কিত।

আইনের শাসন কি কেবল গরিব আর নিরীহ মানুষের জন্য? মুক্তাগাছার মানুষ আজ প্রশাসনের কাছে এই প্রশ্নই ছুঁড়ে দিচ্ছে। ওসির ব্যর্থতা পরিষ্কারভাবে প্রমাণ করেছে—পুলিশ রাজনৈতিক প্রভাব ও অর্থের কাছে নতজানু হয়ে পড়েছে।


মোঃ সেলিম সাজ্জাদ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ  


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ