ত্রিশালে বিপুল পরিমাণ ম'রা মুরগি জ'ব্দ, আ'ট'ক -০২ : ২০ হাজার টাকা জরিমানা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ত্রিশালে বিপুল পরিমাণ ম'রা মুরগি জ'ব্দ, আ'ট'ক -০২ : ২০ হাজার টাকা জরিমানা 
___________________________________



ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি রেস্টুরেন্টে বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ করা হয়েছে। স্থানীয় জনতা গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্টে হানা দিয়ে এদের ধরে ফেলে। পরে ঘটনাস্থলে প্রশাসন পৌঁছে মরা মুরগিগুলো জ'ব্দ করে এসিল্যান্ড অফিসে নিয়ে যায় এবং ঘটনায় জড়িত দুইজনকে আ'ট'ক করা হয়েছে।

স্থানীয়রা জানান, ত্রিশালের ওই রেস্টুরেন্টটি বাহ্যিকভাবে অত্যন্ত আকর্ষণীয় চকচকে লাইট, ফ্যান্সি ডেকোরেশন ও কম দামে খাবারের লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করছিল। কিন্তু এর আড়ালে চলছিল ম'রা মুরগি দিয়ে খাবার তৈরি ও বিক্রির ভ'য়ং'ক'র কারসাজি।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই এলাকায় প্রতিদিন নতুন করে গজিয়ে ওঠা রেস্টুরেন্টগুলো কি আসলেই নিরাপদ খাবার সরবরাহ করছে? নাকি বি'ষে'র প্লেটেই সাজানো হচ্ছে মানুষের আহার?

জানা গেছে, গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বালিপাড়া রোড এলাকা থেকে ভ্যান ভর্তি ম'রা মুরগি আ'ট'ক করেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষ'তি'ক'র ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অ'ভি'যা'ন অব্যাহত থাকবে। উক্ত অ'ভি'যা'নে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলোঃ- গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাদেরকে ২০ হাজার টাকা অ'র্থ'দ'ণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলছেন, ম'রা মুরগি খেলে মানুষের শরীরে ভ'য়ং'ক'র স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, যার মধ্যে রয়েছে ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক, কিডনি স'ম'স্যা এমনকি ক্যা'ন্সা'র পর্যন্ত।

সচেতন মহল বলছেন, এখনই ক'ঠো'র ব্যবস্থা না নিলে ময়মনসিংহ একদিন "মরা মুরগির রাজধানী" নামে পরিচিত হয়ে উঠবে। তদন্ত চলছে, প্রশাসনের নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।


মোহাম্মদ সেলিম সাজ্জাদ 
সিনিয়র স্টাফ রিপোর্টার ময়মনসিংহ 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ