পাংগাশিয়া গ্রামে গাঁজা সেবনের দায়ে মো. মিজানুর রহমান ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাংগাশিয়া গ্রামে গাঁজা সেবনের দায়ে মো. মিজানুর রহমান ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা
___________________________________




পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাংগাশিয়া গ্রামে গাঁজা সেবনের দায়ে মো. মিজানুর রহমান (৬২) নামের এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ,,টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।পরে তাঁকে দুমকি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দন্ডাদেশ প্রদান করেন। এ অভিযানে প্রোসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  পটুয়াখালীর উপ-পরিদর্শক এস.এম. শাহীন পারভেজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


জাকির হোসেন হাওলাদার।
দুমকী,পটুয়াখালী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ