মৎস্যবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে দুমকির আলগীতে কারেন্ট জালসহ ২ জন আটক
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মৎস্যবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে দুমকির আলগীতে কারেন্ট জালসহ ২ জন আটক
___________________________________
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবৈধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সময় দুমকি উপজেলা মৎস্য বিভাগ এবং পুলিশের একটি যৌথ অভিযানে দু’জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৯টার দিকে উপজেলার পাংগাসিয়া ইউনিয়নের আলগী গ্রামে এই অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন কাইয়ুম ফরাজী (৩১), পিতা: খলিল ফরাজী, মনির খান (৪১), পিতা: হাকিম খান।
স্থানীয় সূত্রে জানা যায়, আলগী গ্রামে অবৈধভাবে কারেন্ট জাল বেচাকেনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ দলটি সেখানে অভিযান চালায়। জালসহ আটককৃত দু’জনকেই বর্তমানে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জাকির হোসেন হাওলাদার,
দুমকী,পটুয়াখালী।
আপনার মতামত লিখুন :