ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ন্যায়ের পথে সাহসী যোদ্ধা — ময়মনসিংহের গর্ব ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম
___________________________________





ময়মনসিংহ নগরীতে অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
তিনি দৃঢ় নেতৃত্বে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, তা আজ নগরবাসীর আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

ওসি শিবিরুল ইসলাম শুধু একজন পুলিশ কর্মকর্তা নন — তিনি এক সাহসী যোদ্ধা, অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠ এবং ন্যায় প্রতিষ্ঠার এক অগ্রদূত।দিন-রাত পরিশ্রম করে তিনি ফিরিয়ে এনেছেন মানুষের নিরাপত্তা ও স্বস্তি, জাগিয়ে তুলেছেন সাধারণ নাগরিকের মধ্যে নতুন এক আস্থার সঞ্চার।

তার নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা আজ মাদকমুক্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নগর গঠনের এক উজ্জ্বল উদাহরণ। অপরাধ দমনে তার কঠোর অবস্থান এখন অপরাধীদের মনে ভয়ের নাম — “ওসি শিবিরুল ইসলাম”।

ময়মনসিংহ নগরবাসী বলছে,

“যদি মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা অপরাধ হয়, তবে সেই অপরাধে ওসি শিবিরুল ইসলামকে আমরা আন্তরিক সালাম ও স্বাগত জানাই।”

জনগণের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার এই নিরলস প্রচেষ্টা ময়মনসিংহবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। তার ন্যায়নিষ্ঠতা ও দৃঢ় মনোবল পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং সমাজে ফিরিয়ে এনেছে শৃঙ্খলা ও নিরাপত্তার অনুভূতি।

আমরা বিশ্বাস করি — কোনো অপশক্তি, কুচক্রী মহল বা অন্ধকার গোষ্ঠী ওসি শিবিরুল ইসলামের দেশপ্রেমিক ও ন্যায়নিষ্ঠ কাজকে থামাতে পারবে না। তিনি এগিয়ে চলুন সত্য, ন্যায় ও মানুষের নিরাপত্তার পথে।

জয় হোক সত্যের, জয় হোক ন্যায়ের, জয় হোক সাহসী বাংলাদেশ পুলিশের।


মোঃ সেলিম সাজ্জাদ, 
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ