উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৫ মার্চ) দুপুরে ইউনিয়নের বালসাবাড়ী বাজার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুর্গানগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান সরকারি বিভিন্ন বরাদ্দ আত্মসাৎ করেছেন এবং টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও বরাদ্দ প্রদান করেছেন। ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম ও সরকারি সহায়তা বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। দ্রুত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গানগর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :