সুবর্ণচরে দরিদ্রদের মাঝে যুবদল নেতা আমজাদ হোসেনের ঈদ সামগ্রী বিতরণ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে দরিদ্র এবং অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন চরবাটা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও তরুণ সমাজসেবক মো. আমজাদ হোসেন।

রমজান মাসের শেষ সপ্তাহজুড়ে উপজেলার চরবাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও আশপাশের এলাকার প্রায় ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, তেল, লবণ, দুধের গুঁড়া, কিসমিস, বাদাম ও নুডলসসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়, যাতে একটি পরিবার স্বচ্ছন্দে ঈদের আনন্দ উদযাপন করতে পারে। 

ঈদ সামগ্রী বিতরণকালে মো. আমজাদ হোসাইন বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জাতীয় নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মানুষের কাছে যে সহায়তার আশ্বাস দিয়েছি, তারই ধারাবাহিকতায় সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তিনি আরও বলেন, পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি তার পরিবার ও মরহুম পিতার জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুরুল হুদা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুরুল হুদা আমজাদ হোসাইনের এই উদ্যোগে সাধুবাদ জানান এবং ঈদ সামগ্রীপ্রাপ্ত পরিবারগুলোর সুন্দর ঈদ কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন। 

এদিকে, ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আমজাদ হোসাইনসহ তার পরিবারের জন্য দোয়া করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ