পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জেরে হাফিজুল ইসলাম( ২৮) নামে এক কৃষকের ৫০ শতাংশ (নিষ্কাশন ক্যানেলের ডাইকসহ) জায়গার উপর শবরী কলা বাগানের প্রায় ১ হাজারটি কলা গাছ মাঝ বরাবর কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এতে কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুস্পপাড়া গ্রামে।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাতের আঁধারে ১ হাজার শবরি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
জানাযায় , পুস্পপাড়া গ্রামের হাকিম খাঁর ছেলে হাফিজুল ইসলাম জমির পাশে ক্যানালপাড়ে ৫০ শতাংশ জমিতে এক হাজার শবরি কলার গাছ রোপণ ( লাগায়) করে। জমিতে তিনি দীর্ঘদিন কলা চাষ করে আসছিলেন। কিন্তু শনিবার ( ২১ মার্চ) দিনগত রাতের আঁধারে কে বা কাহারা শবরি কলাগাছ কেটে ফেলেছে।
এবিষয়ে বাগান মালিক হাফিজুল ইসলাম বলেন, আমি সমান্য দিনমজুর। এই জমিটুকু খাজনা রেখে চাষ করি । আমার তো কোনো শত্রু নেই। কেন আমার সকল কলাগাছ কেটে দিলো, কারা কেটে দিলো আমি বলতে পারবো না। যারা এমন কাজ করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় আয়েশা খাতুন (২৩) জানান, মানুষ এতো জঘন্য হতে পারে তা আমাদের জানা ছিল না। কলা গাছের সাথে শত্রুতা। কচি ফলন্ত এমনকি অনেক কলা গাছে কলার কাঁধি এসেছে কচি-জালি কলাসহ বাগানের সকল কলাগাছ কেটে দেওয়া জঘন্য অপরাধ। আমরা অপরাধির দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শক করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ভুক্তভোগীকে প্রণোদনা বা কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করার।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর মোবাইল টিম ঘটনাস্থলে যায়। ঘটনাটি কে ঘটিয়েছে এমন তথ্য কৃষকসহ কেউ দিতে পারেনি।আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :