সুবর্ণচরে মেঘনা যুব সামাজিক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: 


নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা যুব সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও যুব প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটে অবস্থিত সংগঠনের স্থানীয় প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ বেলাল হোসেন সুমন। তিনি বক্তব্যে উপস্থিত সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সন্তানের সুশিক্ষায় অভিভাবকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। পাশাপাশি সংগঠনের বহুমুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহ আজিজ সোহেল, উপদেষ্টা মো. মোস্তফা, উপকূলীয় সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আতিক, মেঘনা যুব সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান হোসেন, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম মিরাজ সহ অন্যান্যরা। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠান শেষে সম্প্রতি সংগঠনের উদ্যোগে আয়োজিত যুব উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ