গোয়ালন্দে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি।।


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহা বেপারী পাড়া এলাকায় ধানক্ষেতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি মরা পদ্মা নদীর পাশের একটি ধানক্ষেতে পড়ে ছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম রবি (৩৫) বলে জানা গেলেও তার পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তিনি স্থানীয় যৌনপল্লীতে জন্মগ্রহণ করেছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে ধানক্ষেতে পানি দেওয়ার মোটরের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


তিনি আরও জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহের সঠিক পরিচয় শনাক্তে সিআইডিকে অবহিত করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ