কুমিল্লা চান্দিনায় মাদকসহ আটক, দুই যুবক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মীর মোশারফ বাবু, কুমিল্লা জেলা প্রতিনিধি।।


কুমিল্লার চান্দিনা উপজেলায় আর এন আর সিএনজি স্টেশনের পেছনের বিল এলাকা থেকে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— ১. চান্দিনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হারুন মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৬), যার কাছে মাদক পাওয়া যায় এবং তিনি মাদকসেবী। ২. একই ওয়ার্ডের মৃত কবির হোসেনের ছেলে আমান হোসাইন (২১)।


পরে চান্দিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ফয়সাল আল নূর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এদিকে, আটক করার সময় পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় পশ্চিম বেলাশহরের ইউনুস মিয়ার ছেলে মোঃ আনিসুর রহমান (৩৬)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ