দিনাজপুরের পার্বতীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ।
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
সারাদেশের ন্যায় আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা স্বরণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ শে মার্চ পার্বতীপুর স্টেডিয়াম মাঠে পতাকা উত্তোলনের পর ৩১ বার তোপধ্বনি প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপর সশস্ত্রবাহিনী কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতা প্রদর্শন এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবকদের উপস্থিতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা পেশ করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন।
আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন।
এ সময় পার্বতীপুর সহকারী কমিশনার ভূমি মাহমুদ হুসাইন রাজু পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াদুদ জাকির হোসেন অফিসার ইনচার্জ রেলওয়ে থানা প্রকৌশলী বিভাস চন্দ্র বর্মণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় উপজেলা কৃষি অফিসার রাজীব হুসাইন উপজেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন মিরাজুল মাধ্যমিক শিক্ষা অফিসার এনামুল হক উপজেলা শিক্ষা অফিসার খন্দকার শাকিনা বিনতে শরীফ মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউল হক যুব উন্নয়ন কর্মকর্তা মানিক মিয়া সেটেলমেন্ট অফিসার আহসান হাবীব সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :