সুবর্ণচরে ইকরাউজিএ পাঠাগারের মেধাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্লোবাল সংবাদ
- প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মো.রেদওয়ান হোসেন, সুবর্ণচর প্রতিনিধি।।
আজ শনিবার (২৮ মার্চ) বেলা ২টা ৩০ মিনিটে ইকরা পাঠাগার পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে উপজেলার ছমিরহাট জামে মসজিদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইকরা পাঠাগারের সভাপতি ও চর জুবিলী রব্বানীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ দাউদ হোসাইনের সভাপতিত্বে এবং বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও চরবাটা আর.জি. উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রিয়াজ উদ্দিন এবং পাঠাগারের কার্যকরী সদস্য মোবারক হোসাইনের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছালেহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জামাল উদ্দিন গাজী, চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার ঠঅধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, মাদ্রাসার সহকারী অধ্যাপক ও ইকরা পাঠাগারের সেক্রেটারি মাওলানা মো. ইসমাইল এবং বেগমগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরুল্লাহ আল মাহমুদসহ আরও অনেকে। এ সময় শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক ইকরা পাঠাগারের বৃত্তি পরীক্ষার প্রশংসা করে বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৪র্থ, ৫ম, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ১২৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট, বই, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। বৃত্তি পরীক্ষার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন আব্দুর রহিম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মো. রেজাউর রহমান।
এছাড়া সন্ধ্যার পর ইকরা পাঠাগারের সহযোগী প্রতিষ্ঠান ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের মহাসচিব ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফখরুদ্দীন আহমেদ। বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের সাবেক খতিব ক্বারী আব্দুল মান্নান।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :