সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল মজুদের বিরুদ্ধে আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা প্রশাসন, র্যাব এবং সেনাবাহিনীর সমন্বয়ে এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালীন অবৈধভাবে তেল মজুদের দায়ে মেসার্স হাজী ট্রেডার্স এবং সাধু স্টোর নামক দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হয়।
বাংলাদেশ ফরম নং-১২১ অনুযায়ী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেন , মেসার্স হাজী ট্রেডার্সকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং সাধু স্টোরকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন । সিপিসি-১ সাতক্ষীরা, র্যাব-৬ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করে যেন কেউ দাম বাড়াতে না পারে সেজন্য জেলা প্রশাসন, র্যাব, ভোক্তা অধিকার এবং সেনাবাহিনীর সমন্বয়ে এই অভিযান চালানো হয়েছে।
তিনি আরও জানান, দুইটা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অবৈধ মজুদ করে সংকট তৈরি করে দাম বাড়ানো ঠেকাতে প্রশাসনের অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :