রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির দৃষ্টান্ত: পাশে ছাত্র অধিকার পরিষদ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ নাঈম উদ্দিন সিরাজী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।। 


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: জিএসটি ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে ছাত্র অধিকার পরিষদ।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্প্রীতির রাজনীতি চর্চায় এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় সংগঠনটির উদ্যোগ ছিল প্রশংসনীয় ও ব্যতিক্রমধর্মী।


পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ছাত্র অধিকার পরিষদের সহযোগিতা বুথে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায়। বিশেষ করে ছাত্রদল ও শিবিরের নেতাদের উপস্থিতি ও পারস্পরিক সহমর্মিতা একটি ইতিবাচক বার্তা দেয়, যা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। রাজনৈতিক সম্প্রীতির এমন চিত্রে সন্তুষ্টি প্রকাশ করেন আগত অভিভাবক ও পরীক্ষার্থীরা।


উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সার্বিক সহযোগিতার ব্যবস্থা করা হয়। এর মধ্যে ছিল প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের সুবিধা, কম্পিউটার ও প্রিন্টার সেবা, ফ্রি ইন্টারনেটসহ বিভিন্ন সহায়তা।


সংগঠনের নেতৃত্ব মোঃ আবু সাঈদ বলেন, “সেবা ও সহযোগিতার মাধ্যমেই আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি ইতিবাচক ও মানবিক দৃষ্টান্ত উপস্থাপন করতে পেরেছি।”


সার্বিকভাবে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এমন সমন্বিত উদ্যোগ ও রাজনৈতিক সম্প্রীতির চিত্র বিশ্ববিদ্যালয়টির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ