গণমাধ্যম কর্মীদের তৎপরতায় কাশিনাথপুরে ৮০০ লিটার ডিজেল জব্দ: গ্রেফতার -০২


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাবনা জেলা প্রতিনিধি।। 


গণমাধ্যম কর্মীদের তৎপরতায় কালোবাজারে ক্রয়কৃত (কোন মেমো/রশিদ নেই) ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশ। এসময় ডিজেল বহনকারী দুইজন ভ্যানচালককে আটক পূর্বক হেফাজতে নিয়েছে তারা।বিষয়টি নিশ্চিত করেছে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল আলম। জব্দ ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় ও আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানিয়েছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।


জানা যায়, আমিনপুর বাজার (সৈয়দপুর) এলাকার অসাধু ব্যবসায়ী সেলিম অধিক দামে বিক্রয় ও মজুদ করার উদ্দেশ্যে কালোবাজারে বাঘাবাড়ি থেকে ডিজেল ক্রয় করে ভ্যানযোগে নিজ প্রতিষ্ঠানে আনার সময় গণমাধ্যম কর্মীদের নজরে আসে। এসময় তাদের সন্দেহ হলে কাশিনাথপুর ডায়াবেটিক হাসপাতালের সামনে স্থানীয়দের সহযোগিতায় তাদের পথরোধ করে ক্রয় সংক্রান্ত রশিদ/মেমো দেখতে চায়।এসময় ভ্যানচালকরা কোন কাগজ দেখাতে না পারায় গণমাধ্যম কর্মীরা সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না ও কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল আলম কে অবহিত করে। তথ্য প্রাপ্তির পর অতিদ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮০০ লিটার ডিজেল জব্দ ও দুইজন ভ্যানচালককে আটক করে পুলিশ।


এবিষয়ে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল আলম বলেন, ক্রয়সংক্রান্ত কাগজপত্রাদি না থাকায় ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একইসাথে ডিজেল বহনকারী দুইজন ভ্যানচালককে আটক করা হয়েছে।


সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় ও আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এসময় জ্বালানি সংকট রোধে প্রশাসন কে সহায়তা করায় গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ প্রদান করেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ